
সুনামগঞ্জে নিখোঁজের তিন দিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা কমিটির সহসভাপতি মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকায় কালনী নদীতে তাঁর লাশ পাওয়া যায়।
জানা গেছে, মুশতাক আহমদ শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা। তিনি সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে জমিয়তের মনোনীত প্রার্থী হাম্মাদ আহমদ গাজীনগরীর চাচাতো ভাই।
মুশতাক আহমদের স্ত্রী রুবি বেগম জানান, গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন মুশতাক। তিনি ওই দিন রাত সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনে বলেছিলেন, এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরবেন। কিন্তু এরপর তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। মুশতাকের সন্ধান না পাওয়ায় এ বিষে পর দিন বুধবার শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রুবি বেগম।
সুনামগঞ্জ জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন বলেন, মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত সুনামগঞ্জের দিরাই সড়ক মোড় এলাকায় সিসিটিভি ফুটেজে মুশতাক আহমদকে দেখা গেছে। এর পর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুশতাক আহমদের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে