হবিগঞ্জে অটোরিকশা ও টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ২৫
হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজিচালিত অটোরিকশা ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে বাহুবল বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় আতঙ্কে বাজারের


মহাসড়কে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবি, জেলা ছাত্রদলের সাবেক নেতা আটক
হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে জিরা বোঝাই ট্রাক আটকে রেখে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক হেলাল মহালদার জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক।

খেলার সময়সূচি নিয়ে বিরোধের জেরে বাহুবলে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।

ফল প্রকাশের এক দিন আগে মারা যাওয়া রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পয়েন্ট
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ সোমবার। ফল প্রকাশের এক দিন আগে গতকাল রোববার হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার চক্রামপুর গ্রামের কাজী রেজা (১৬)। প্রকাশিত ফলাফলে দেখা যায় ৪.১১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে কাজী রেজা।












