
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ সোমবার। ফল প্রকাশের এক দিন আগে গতকাল রোববার হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার চক্রামপুর গ্রামের কাজী রেজা (১৬)। প্রকাশিত ফলাফলে দেখা যায় ৪.১১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে কাজী রেজা।
ফলাফলে দেখা যায়, বাহুবল উপজেলার মিরপুর সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে সে ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়। তবে নিজের সেই কাঙ্ক্ষিত ফলাফল আর জানা হলো না তার। ফল প্রকাশের এক দিন আগে সে মারা যায়।
কাজী রেজা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজীবাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। এ বছর উপজেলার মিরপুর সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়ে রেজা। পরে তার মৃত্যু হয়। সন্ধ্যায় তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রেজার ফলাফল জানার পর প্রিয় সন্তানকে হারানোর বেদনা আরও তীব্র হয়ে ওঠে। আনন্দের মুহূর্তটি পরিণত হয় গভীর শোকে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত বাবা-মা ও স্বজনেরা।
কাজী রেজার বিদ্যালয়ের পরিচালক এম শামসুদ্দিন বলেন, মেধাবী ছাত্র ছিল কাজী রেজা। তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া।

গাইবান্ধার সাদুল্লাপুরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি।
৩৮ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে মোবাইল ফোন চুরির অভিযোগে রুহুল হোসেন (২০) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে বেধরক মারপিট করে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর মাথার চুলও কেটে দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
৪১ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে মন্দির, স্কুল ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং স্থাপনা খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয় অধিবাসীরা। শুক্রবার দুপুরে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর দাশপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে...
১ ঘণ্টা আগে
খুলনার কয়রায় এছার আলী সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে আঘাতের পর শাবল মাথার ভেতরে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থেকে চার দিন পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪ (পূর্ব নাম র্যাব)। আজ বিষয়টি নিশ্চিত করে..
১ ঘণ্টা আগে