
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বালুবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে পিকআপের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর সহকারী। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার মৌচাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পণ্যবোঝাই সিলেটগামী একটি পিকআপ মৌচাক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মারা যান। আহত হন তাঁর সহকারী। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও পিকআপ সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এ বিষয়ে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় একটি পণ্যবোঝাই পিকাআপ ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত আরেকজন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তবে নিহত এবং আহত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাঁদের বাড়ি সিলেট জেলায়।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে