চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার সঙ্গে বৈঠকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত ওসিকে প্রত্যাহারসহ কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সার সংকটের প্রতিবাদে রহনপুর ইউনিয়নের কৃষকেরা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছেন। বুধবার দুপুরে তারা ইউএনওর কাছে দ্রুত সমাধান, পর্যাপ্ত সার সরবরাহ এবং সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করার দাবি জানান।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের চারটি দাখিল মাদ্রাসার ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। এসব প্রতিষ্ঠানে নিবন্ধিত ২৬ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে মাত্র ১৬ জন। কিন্তু অংশ নেওয়া ১৬ জনের কেউই পাস করতে পারেনি। অন্যদিকে, নিবন্ধিত ১০ শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয়নি।

প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি গোমস্তাপুর উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীর পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হয়। তার শিক্ষাজীবন যাতে আর্থিক সংকটে থেমে না যায়, সে জন্য প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হয়।