Ajker Patrika

গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
গোমস্তাপুরে বিস্কুট কারখানায় আগুন, ৩৫ লাখ টাকার ক্ষতি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সততা বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সততা বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি নামক একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আড্ডা বাজারে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ওভেন বা চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কারখানাটিতে কর্মচারী ও আশপাশের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। এ সময় কারখানায় আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কারখানার মালিক আব্দুস সাত্তার জানান, আগুনে তাঁর পুরো কারখানাটি পুড়ে গেছে। উৎপাদিত বিস্কুট, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে তাঁর আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গোমস্তাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মহাতাব মৃধা জানান, খবর পাওয়ার পরপরই কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং আশপাশের স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্টদের মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত