
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সার সংকটের প্রতিবাদে রহনপুর ইউনিয়নের কৃষকেরা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছেন। আজ বুধবার দুপুরে তারা পর্যাপ্ত সার সরবরাহ এবং সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করার দাবি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের কাছে বিষয়টি তুলে ধরে দ্রুত সমাধান চান।
কৃষকদের ভাষ্য, আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময় চললেও চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। সময়মতো জমিতে সার দিতে না পারায় তাঁরা ফসলের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তাঁদের দাবি, সার নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করে কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে হবে।
কৃষকেরা আরও দাবি করেন, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেন বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের সার ডিলার সার উত্তোলন না করায় সাময়িক সংকট তৈরি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ডিলার সার উত্তোলন করে কৃষকদের মধ্যে ধাপে ধাপে বিক্রি করবেন। এতে সার সংকট কেটে যাবে বলে আশা করা হচ্ছে।
বিক্ষোভের সময় সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, রহনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম নগরীর খুলশীতে ফুটপাতে সবজি বিক্রি করা এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে খুলশী থানাধীন ওয়্যারলেস কলোনির ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
পঞ্চগড় শহরসহ জেলার বিভিন্ন এলাকায় দুই দিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যাচ্ছে। খোলা মাঠ, সড়ক ও ফসলের জমির ওপর হালকা কুয়াশার আস্তরণ পড়ছে। ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে শীতের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠছে।
২৫ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও পাঁচটি গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২।
৩৪ মিনিট আগে
মঙ্গলবার সন্ধ্যায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হন যুবদল নেতা আব্দুল হাই কায়সার। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে সাত দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।
৩৬ মিনিট আগে