Ajker Patrika

গোমস্তাপুরে ৩৪ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২২: ০৪
গোমস্তাপুরে ৩৪ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
জব্দ করা ডিএপি সার। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। এ সময় ৩৪ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন জানান, শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের সার ব্যবসায়ী এনামুল হক নওগাঁর সাপাহার থেকে ৩৪ বস্তা ডিএপি সার নিয়ে যাচ্ছিলেন। পথে গোমস্তাপুর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে অবৈধভাবে সার পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ বলেন, জব্দ করা সারগুলো উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকদের কাছে এসব সার বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত