Ajker Patrika

গোমস্তাপুরে ২৩ জন পেলেন ১১ লাখ ৩০ হাজার টাকার অনুদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
গোমস্তাপুরে ২৩ জন পেলেন ১১ লাখ ৩০ হাজার টাকার অনুদান
আজ বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর উপজেলা পরিষদ হলরুমে অনুদানের চেক হস্তান্তর করা হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জটিল রোগে আক্রান্ত ১০ জন এবং প্রতিবন্ধী ও অসচ্ছল মেধাবী ১৩ শিক্ষার্থীর মধ্যে ১১ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে গোমস্তাপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ১০ জন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসাসহায়তা হিসেবে ১০ লাখ টাকা দেওয়া হয়। তাঁরা ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদ্‌রোগ, লিউকোমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত। এ ছাড়া তিন উপজেলার ১৩ জন প্রতিবন্ধী ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাসহায়তা হিসেবে দেওয়া হয় ১ লাখ ৩০ হাজার টাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত