নাচোলে অবৈধভাবে মজুত ১৫ ব্যারেল ডিজেল জব্দ, অর্থদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৫ ব্যারেল ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. হুমায়ুন চৌধুরীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।


ইউএনওর বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য, নাচোলের ২ ইউপি চেয়ারম্যান বরখাস্ত
ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর নিয়োগ ফলাফল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নাচোল ও কসবা ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ইউএনওকে ‘লাথি মেরে বের করে দেওয়ার’ হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, ফেসবুকে সমালোচনা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভে ইউএনওকে ‘লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার’ হুমকির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।

ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে আন্দোলন, কর্মকর্তাদের বের করে দিলেন বিএনপি নেতা-কর্মীরা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে আন্দোলন করেছে বিএনপি, ছাত্রদল ও যুবদল। আন্দোলনের সময় উপজেলা পরিষদ চত্বরে কয়েকটি সরকারি দপ্তর ও প্রধান ফটকে তালা ঝোলানোর অভিযোগ উঠেছে।












