চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে মনোয়ারা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন তাঁর স্বামী মফিজুল হক। আজ বিকেলে কথা–কাটাকাটির একপর্যায়ে মফিজুল ধারালো হাসুয়া দিয়ে মনোয়ারাকে কুপিয়ে হত্যা করেন।


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে ১৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে। পুলিশের তদন্ত প্রতিবেদনে ঘটনাকে ধর্ষণচেষ্টা উল্লেখ করায় পরিবারের পক্ষ থেকে নারাজি আবেদন করা হয়েছে। নিরাপত্তাহীনতার অভিযোগও করেছে পরিবার।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজ অটোরিকশাচালক মো. রুমনের সন্ধান ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অপহরণ মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে; তিনজনকে আটক ও অটোরিকশা উদ্ধার করা হলেও রুমনের সন্ধান মেলেনি।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে একটি শুটারগান, একটি গুলি, দুটি হাঁসুয়া, ১ কেজি ৮৫০ গ্রাম গান পাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৫-এর সিপিসি...