
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির অভিযোগে মাদারীপুর শহরের ইটেরপুল বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে স্থানীয় সংসদ সদস্যও উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এই অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রমজান মাসে জেলার বিভিন্ন হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়েছে—এমন সংবাদ পেয়ে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে সঙ্গে নিয়ে শহরের ইটেরপুল বাজারে যান কর্মকর্তারা। এ সময় মূল্যতালিকা না থাকায় মুদিদোকান ও মাছ-মাংসের দোকানদারদের সতর্ক করা হয়। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করা না হলে আইনি ব্যবস্থার কথা জানান তাঁরা। পাশাপাশি ফুটপাত দখল করে বসা ভ্রাম্যমাণ দোকানগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল, নিরাপদ খাদ্য অধিদপ্তরের জেলার কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ‘বিশ্বের সব দেশে সারা বছর ব্যবসা করলেও রমজান মাসে কম দামে পণ্য বিক্রি করে। কিন্তু আমাদের দেশে দেখা যায় উল্টো চিত্র। তাই সরকার কঠোর অবস্থানে রয়েছে। রমজান মাসে যারা অসাধু উপায়ে ব্যবসা পরিচালনা করবে, ক্রেতাদের জিম্মি করে ব্যবসা করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান থাকবে। এ ব্যাপারে জেলা প্রশাসন থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

বিশেষ ক্ষমতা আইনে বেতাগী থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তা ও বেতাগী থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন। কিন্তু আদালতের নথিতে দেখা যায়, ওই আসামি মো. সাইফুল ইসলাম ওরফে বনি আমিন বরগুনা সদর থানার অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে ২০২৫ সালের ৪
৮ মিনিট আগে
গত ২৪ জুলাই চলাচলের রাস্তায় প্রতিবেশী জয়নাল আবেদীন ও তাঁর ছেলেরা বাঁশের খুঁটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে বাড়ির লোকজন বেড়া সরাতে গেলে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় জয়নাল আবেদীনের ছেলে মোজাম্মেল হোসেনের দায়ের কোপে গুরুতর আহত হয় বিল্লাল হোসেন।
২৬ মিনিট আগে
রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৪ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
২৮ মিনিট আগে
জনগণ বারবার একটি শোষণ-বৈষম্যহীন সমাজ পেতে রাজপথে অভ্যুত্থানের জন্ম দিয়েছে। ৫২, ৬২, ৬৯-এর অভ্যুত্থানের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা পেয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ায় ১৯৯০ সালে অভ্যুত্থানে সরকার পতন হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-
৩৫ মিনিট আগে