
মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পরিবহনে চাঁদাবাজি ও বাড়তি ভাড়া বন্ধে মহাসড়কের বিভিন্ন স্টপেজে ঝটিকা অভিযান পরিচালনা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর বাসস্ট্যান্ড ও সূর্যনগর বাসস্ট্যান্ড পরিদর্শন করেন তিনি।
জানা গেছে, শিবচরের সূর্যনগর, পাঁচ্চরসহ এক্সপ্রেসওয়ের একাধিক স্টপেজে একটি চক্র যাত্রীপ্রতি পরিবহনে চাঁদাবাজি করে আসছে। ফলে পরিবহনে ঢাকাগামী ভাড়ার পরিমাণ বেড়ে যাচ্ছে। এ ছাড়া পরিবহনগুলো বাড়তি ভাড়া নেওয়ার পাশাপাশি যাত্রী চাপ বৃদ্ধি পেলে ভাড়ার পরিমাণ দ্বিগুণ করে দেয়। ঈদ মৌসুমে যাত্রীদের কাছ থেকে আদায় করে কয়েক গুণ বাড়তি ভাড়া। মহাসড়কে ভাড়ার নৈরাজ্য বন্ধে পাঁচ্চর গোলচত্বর ও সূর্যনগর বাসস্ট্যান্ডে ঝটিকা অভিযান চালান সংসদ সদস্য হানজালা।
এ সময় যাত্রীরাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন। যাত্রীদের সমস্যা শোনার পাশাপাশি বাসের চালক ও সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন তিনি। অবিলম্বে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং বাড়তি ভাড়া আদায় বন্ধে পরিবহন-সংশ্লিষ্টদের সতর্ক করে দেন। এ সময় তাঁর ব্যক্তিগত সফরসঙ্গী ছাড়াও শিবচর থানা-পুলিশের টিম সঙ্গে ছিল।
জানতে চাইলে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘এই রুটে যাত্রীদের অভিযোগ ছিল যে তারা মাসের পর মাস হয়রানির শিকার হচ্ছেন। এই কারণ আজ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ঘুরলাম। এখানে একটি চক্র যাত্রীপ্রতি পরিবহন থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করত। এটা তাৎক্ষণিক বন্ধ করা হয়েছে। আমরা পরিবহন-সংশ্লিষ্টদের সঙ্গে বসে ঢাকার বিভিন্ন স্থানের ভাড়ার সঠিক তালিকা তৈরি করে মহাসড়কের স্টপেজে টাঙিয়ে দেব। যাতে যাত্রীরা আর হয়রানির শিকার না হয়। তা ছাড়া ঈদের সময় যেন কোনো রকমের হয়রানির শিকার না হতে হয়, এ জন্য প্রশাসনসহ আমরা যাত্রীদের পাশে থাকব।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৬ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে