
মাদারীপুরের শিবচরে সাড়ে ৩২ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস্য বিভাগ। পরে বৃহৎ আকৃতির কচ্ছপটি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।
আজ রোববার উপজেলার বরহামগঞ্জ কলেজের পাশে সড়ক থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।
জানা গেছে, চাঁদপুরে জেলেদের জালে ধরা পড়া কচ্ছপটি শিবচরে আনেন স্থানীয় দুই জেলে। শিবচর বাজারে আনা হয় বিক্রির উদ্দেশ্যে। এরপর কচ্ছপটি কে বা কারা সরকারি বরহামগঞ্জ সরকারি কলেজসংলগ্ন সড়কের পাশে রশি দিয়ে বেঁধে রাখে। বিষয়টি জানতে পেরে উপজেলা মৎস্য কর্মকর্তা কচ্ছপটি উদ্ধার করে পদ্মা নদীতে অবমুক্ত করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মৎস্য ব্যবসায়ী বলেন, কচ্ছপটি চাঁদপুরের নদীতে ধরা পড়ে জেলেদের জালে। পরে শিবচরের দুই মাছ বিক্রেতা এটি কিনে আনেন। ক্রেতাদের কাছে ১৫ টাকায় বিক্রি করে সেখানে পৌঁছে দেন। এর আগে খবর পেয়ে মৎস্য কর্মকর্তারা কচ্ছপটি উদ্ধার করেন।
এ বিষয়ে শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, ‘কলেজের রাস্তার পাশে রশি দিয়ে কচ্ছপটি বেঁধে রেখেছে অজ্ঞাতনামা কেউ। আমাদের জানানো হলে আমরা গিয়ে কচ্ছপটি উদ্ধার করে উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করি। এ ঘটনায় জড়িত কারও পরিচয় জানা যায়নি। উদ্ধার করা কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম। এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২ ঘণ্টা আগে