চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় লাল-সবুজ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা, হাটহাজারীতে নুরুল আজিম হত্যা এবং জোরারগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ। ঢাকার কেরানীগঞ্জ ও চট্টগ্রামে পৃথক অভিযানে তাঁদের ধরা হয়।

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক মাসুদ চৌধুরী (৪৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। রাউজান, রাঙ্গুনিয়া ও নগরীর বিভিন্ন থানায় ১২টি হত্যাসহ মোট ২৪টি মামলার আসামি কিলার মোহাম্মদ রায়হানসহ ১১ জনের নাম উল্লেখ করে রাউজান থানায় এই মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চার প্রবাসী ভাইয়ের জানাজা আজ বুধবার বেলা ১১টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা পড়িয়েছেন নিহত ব্যক্তিদের জীবিত একমাত্র ভাই মো. এনাম। জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ হাজার হাজার মানুষ অংশ নেন। জানাজা পড়ানোর সময় একমাত্র....