
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ৪ নম্বর মরিয়মনগর ইউনিয়নের কাটাখালী ও চারাবটতল স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্ররা হলো আবু সুফিয়ান আরমান (১৮) ও মো. আকিব (১৬)। আবু সুফিয়ান উপজেলার ১৪ নম্বর দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আবিদ পাড়া এলাকার মো. কামাল ভান্ডারীর ছেলে। সে ধামাইরহাট হজরত শাহ সুফি ছালেহ আহমদ সুন্নিয়া মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। অন্যদিকে আকিব ১৫ নম্বর লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আলমশাহ পাড়া হাজি বাড়ি এলাকার ওসমান গণির ছেলে। সে রাজাভুবন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জানা গেছে, দুর্ঘটনার সময় আকিব বাইক চালাচ্ছিলেন আর পেছনে বসা ছিল আবু সুফিয়ান।
প্রত্যক্ষদর্শী মাসুদ রানা জানান, গতকাল রাত ৯টার দিকে কাপ্তাই সড়কের পশ্চিম দিক থেকে আসা মোটরসাইকেলটি পূর্ব দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে ধাক্কা খায়। বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং বাস সড়কের ধারে আটকে থাকে। ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী মারা যান। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়। তবে বাসযাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, আবু সুফিয়ানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অন্যদিকে মেডিকেলে অপরজন মারা গেছে। দুর্ঘটনায় ব্যবহৃত গাড়িগুলো জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৭ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে