
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।
গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বালুঘাট এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ফকির বাড়িতে এই অভিযান চালানো হয়। টাস্কফোর্স-৪-এর আওতায় রাঙ্গুনিয়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আবু শাকেরের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযানটি পরিচালনা করে।
অভিযানে রুবেল (৩০) নামের এক অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহেদ হাসান (৩৫), মো. আব্দুস সালাম (২২) ও ওবায়দুল মুস্তফা সৌরভ (৩১) নামের তিনজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৮৮২টি ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা। দেশীয় অস্ত্রের মধ্যে দা, চাপাতি, রামদা, ছুরি, হাতুড়ি, লোহার পাইপ, রেঞ্জ, কাটার, প্লাস, স্ক্রু ড্রাইভারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ছাড়া তিনটি পাসপোর্ট, পাঁচটি স্মার্টফোন, চারটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৫ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়েছে।
রাঙ্গুনিয়া সেনা ক্যাম্প সূত্র জানায়, আটক করা ওবায়দুল মুস্তফা সৌরভ দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়া এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁর মা রুবিনা আক্তার এলাকায় মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত। তবে অভিযানের সময় তাঁকে আটক করা সম্ভব হয়নি।
আটক তিনজনকে জব্দ করা মাদক, অস্ত্রসহ রাঙ্গুনিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৫ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৫ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
৮ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৭ মিনিট আগে