সারা দেশচট্টগ্রাম বিভাগ
চট্টগ্রামসন্দ্বীপ
সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
চট্টগ্রামের সন্দ্বীপে ব্যবসায়ী সাহাব উদ্দিনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মুছাপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব জাকারিয়া তছলিমের নেতৃত্বে হামলা হয়েছে। আহত সাহাব উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ অস্বীকার বা বক্তব্য দেননি অভিযুক্ত।


চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান ঢাকায় গ্রেপ্তার
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

সন্দ্বীপে শ্রমিক দল নেতাকে গুলি, চমেক হাসপাতালে ভর্তি
সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবলুকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাঁকে হাসপাতালে আনার পর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কুমিরা-গুপ্তছড়া নৌ-রুটে বিনা মূল্যে অন্তঃসত্ত্বা নারী ও লাশ পরিবহন সেবা চালু
সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে উদ্যোগ নিয়েছে নুরুল মোস্তফা খোকন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া নৌ-রুটে বিনা মূল্যে অন্তঃসত্ত্বা নারী ও লাশ পরিবহন সেবা চালু হয়েছে।












