চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় মো. মারুফ (১৩) নামে এক শিক্ষার্থী মারা গেছে। আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কুম্বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. সাইদুলের ছেলে।


চট্টগ্রামের ফটিকছড়ির হেঁয়াকো বেগবাজার এলাকায় গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য অনুমোদিত এলপিজি ফিলিং স্টেশনে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস রিফিলের অভিযোগে রাজ এলপিজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

ছয় ঘণ্টা পর চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে জাতীয় গ্রিডের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার থেকে নামলেন যুবক। স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে যুবককে নামানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি নিজেই নিচে নামেন। এরপর মো. তানজীব নামে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়