
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শওকত আলী নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র হাতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে যৌথ বাহিনীর অভিযানে তিনি গ্রেপ্তার হন। তবে অস্ত্রটি উদ্ধার হয়নি।
আজ বুধবার (৭ জানুয়ারি) ভোরে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, অস্ত্রসহ শওকত আলীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্রসহ বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ রয়েছে।
আজ সকালে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য তাঁকে রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বলেন, অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী শওকত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে। তাঁর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৭ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে