থানচিতে চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনার প্রস্তুতি, পাহাড়ে উৎসবের আমেজ
বান্দরবানের থানচিতে বান্দরবান জেলাভিত্তিক সম্প্রীতি ও উন্নয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে ২৭ অক্টোবর সংবর্ধনা দেবে ৩৮ বিজিবি। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরীর উপস্থিত থাকার সম্মতি রয়েছে বলে জানিয়েছে আয়োজক সূত্র।


থানচি-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ সড়কটির সংস্কারকাজ শেষ করে চলাচলের উপযোগী না করা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

কাল থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু
নিরাপত্তার আশ্বাসে আগামীকাল থেকে বান্দরবান-থানচি পর্যটননির্ভর সড়কে যাত্রীবাহী বাস চলাচল পুনরায় শুরু হচ্ছে। ছয় দিন বন্ধ থাকার পর উভয় প্রান্ত থেকে দুটি করে মোট চারটি বাস চলবে। নীলগিরি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর এসকর্ট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

যেখানে স্বাস্থ্যসেবা ‘এখনো দুর্গম পথের ওপারে’
রূপকথার মতো শোনালেও এটাই বাস্তব যে, তথ্য প্রযুক্ত ও কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে সামান্য চিকিৎসাসেবা পেতে তাঁদের পাড়ি দিতে হয় ৭০ কিলোমিটার পথ। অসুস্থ শরীরে দুর্গম পাহাড়ি ও নৌপথে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করে তবেই পৌঁছানো যায় থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।












