সারা দেশচট্টগ্রাম বিভাগ
বান্দরবানবান্দরবান সদর
নাইক্ষ্যংছড়ির দুর্গম ইয়াংনি মুরুংপাড়ায় হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ৯ শিশু
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের দুর্গম ইয়াংনি মুরুংপাড়ায় হামে ৯ শিশু আক্রান্ত হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। খবর পেয়ে দুটি মেডিকেল দল পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রোগীদের অবস্থা খারাপ মনে হলে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে।


বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুড়ে ছাই
বাজারের পাহারাদার আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

নাফাখুম জলপ্রপাতে নৌকাডুবিতে ৮ বছরের শিশু নিখোঁজ
বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন। আগামীকাল সকালে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করবে।

মিয়ানমার থেকে পাচারকালে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে দুই লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে....











