বান্দরবানের থানচিতে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের থানচি উপজেলা সদর বাসস্টেশন এলাকার বাস ড্রাইভার নুরুল আলমের দোকানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর আবদুল কাদের (১৪) একটি দোকানে শ্রমিকের কাজ করত। বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারী ইউনিয়নের খাগরিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে এয়ার কম্প্রেসার যন্ত্রটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সে গুরুতর আহত। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, নিহত শ্রমিকের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন আজ বিকেল চারটার দিকে আজকের পত্রিকাকে...
১ মিনিট আগে
নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার আমতলী ব্রিজ এলাকায় ট্রাকচাপায় আহত মোটরসাইকেলের আরেক আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল ইসলাম (৩০)।
১০ মিনিট আগে
সিরাজগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচ সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুটি বাসের সুপারভাইজারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।
১৫ মিনিট আগে
নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের অনুসারীদের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলে ধাওয়া দিয়েছে এনসিপির নেতা-কর্মীরা। এই ঘটনায় কাউকে আটক করতে না পারলেও ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। আজ সোমবার (১ জুন) সকালে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। ধাওয়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন...
১৬ মিনিট আগে