বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী খুলশী থেকে উদ্ধার
বান্দরবান জেলার লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তারা গত রোববার (১১ অক্টোবর) লামার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।


লামায় লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২
বান্দরবানের লামা উপজেলায় লাকড়িবোঝাই একটি ট্রাক প্রায় ২০০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

অবৈধ ইটভাটায় অভিযানে বাধা ও বিজিবির গাড়ি ভাঙচুর, ছাত্রদল নেতাসহ আটক ৫
কক্সবাজারের চকরিয়া ও বান্দরবানের লামা সীমান্তবর্তী এলাকায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের বিশেষ দল অভিযানে যাওয়ার পথে ছাত্রদল নেতা জমির উদ্দীনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইটভাটার শ্রমিক ও যৌথ বাহিনীর সদস্যদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় বিজিবির একটি গাড়ি।

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় অভিযানে বাধা দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এবি পার্টির নেতাসহ ১১ জনের নামে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় আরও ৩০০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।











