পর্যটকদের জন্য ফের উন্মুক্ত দেবতাখুম, মানতে হবে যেসব শর্ত
বান্দরবানের রোয়াংছড়ির জনপ্রিয় পর্যটন স্পট দেবতাখুম ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন প্রশাসন। আজ মঙ্গলবার থেকে দেবতাখুম পর্যটকদের জন্য শর্তসাপেক্ষে উন্মুক্ত করে দেওয়া হয়েছে বলে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।


বান্দরবানে আগুনে পুড়ল গরুর খামারসহ ৫ দোকান
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে গরুর খামারসহ পাঁচটি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওয়াগয়পাড়া রোয়াংছড়ি পুরাতন বাসস্টেশন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসতঘর, পাঁচটি দোকানসহ গবাদিপশুর খামার পুড়ে যায়।

বান্দরবানে এনসিপি নেতার পদত্যাগ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মিত্রজয় তঞ্চঙ্গ্যা।

পাওনা টাকা না দেওয়ায় রোয়াংছড়ির টমটমচালককে হত্যা করে রাজন্ত: পুলিশ
বান্দরবানের রোয়াংছড়িতে টমটমচালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা হত্যার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। গ্রেপ্তার যুবক হলেন রাজন্ত তঞ্চঙ্গ্যা (২৩)। পুলিশ বলছে, পাওয়া ৩৫ হাজার টাকা না দেওয়ায় অমন্তকে হত্যা করেন রাজন্ত।












