দেশে খাদ্যে মূল্যস্ফীতি কিছুটা কমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে খাদ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০.৭২ শতাংশ, যা আগের মাস ডিসেম্বরে ছিল ১২ দশমিক ৯২। সেই হিসাবে এক মাসের ব্যবধানে খাদ্যে মূল্যস্ফীতি কমেছে ২.২ শতাংশ।
বাজারে শীতের শাকসবজির সরবরাহ বাড়ায় এসব পণ্যের দাম কমে এসেছে। এ ছাড়া বাড়ানো হয়েছে নীতি সুদের হারও। ফলে বাজারে পণ্যমূল্যে এসব পদক্ষেপের প্রভাব দেখা যাচ্ছে মূল্যস্ফীতিতে। তবে কিছুটা কমলেও ১০ মাস ধরে শতাংশের ওপরে আছে খাদ্য মূল্যস্ফীতি।
বিবিএসের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৯৪, যা এর আগের মাস ডিসেম্বরে ছিল ১০ দশমিক ৮৯ শতাংশ। অর্থাৎ ডিসেম্বর মাসের তুলনায় সাধারণ মূল্যস্ফীতি কমেছে দশমিক ৯৫ শতাংশ।
জানুয়ারি মাসে গ্রামীণ পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ১ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ১১ দশমিক শূন্য ৯ এবং ২০২৪ সালের জানুয়ারিতে ছিল ৯ দশমিক ৭০ শতাংশ।
অপর দিকে জানুয়ারিতে শহর পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ৮৯ শতাংশ, যা গত ডিসেম্বরে ছিল ১০ দশমিক ৮৪।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৪ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৫ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৮ ঘণ্টা আগে