
‘হট টপিক’ নিয়ে হাস্যরসিকতাকে যেন আইসল্যান্ড ক্রিকেট অন্য এক মাত্রায় নিয়ে গেছে। ক্রিকেটে তেমন একটা জনপ্রিয় না হয়ে উঠলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পোস্টগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও তারা মজা করতে বাদ রাখেনি। আইসিসির এই ইভেন্ট থেকে বাংলাদেশের নামই ছেঁটে ফেলল আইসল্যান্ড ক্রিকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস বাকি থাকলেও ভেন্যু নিয়ে জটিলতা কাটেনি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ২০ দলের সূচি, গ্রুপিং সব ঠিক করে ফেলেছে ঠিকই। কিন্তু ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট দল। এই নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাক জোগাল আইসল্যান্ড ক্রিকেট। গতকাল নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের নাম ও গ্রুপ প্রকাশ করেছে। ১৯ দলের নাম ঠিক থাকলেও ‘সি’ গ্রুপে বাংলাদেশের পরিবর্তে আইসল্যান্ডের নাম বসিয়ে দিয়েছে আইসল্যান্ড ক্রিকেট। ক্যাপশনে আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কারা বেশি আগ্রহী?’

নিরাপত্তাজনিত কারণে ভারতে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের খেলতে অসুবিধা হবে বলে বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে গত রোববার চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তন নিয়ে যখন চলছে নানা আলাপ-আলোচনা, সেই মুহূর্তে পরশু রাতে ক্রিকইনফোর এক খবর বাংলাদেশের ভক্ত-সমর্থকদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছিল।
বাংলাদেশকে ভারতের মাঠে খেলতে হবে অথবা পয়েন্ট কাটা যাবে—ক্রিকইনফোর খবর ছিল এমনই। এমনকি ভেন্যু পরিবর্তনের ইস্যুতে বিসিবিকে আইসিসি আলটিমেটাম দিয়েছে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তবে বিসিবি গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটা পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। বাংলাদেশ দলের স্বার্থে যেকোনো কিছু গুরুত্ব সহকারে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা দেখবে বলে জানিয়েছে বিসিবি।
Who is already excited for the upcoming T20 World Cup? pic.twitter.com/40Q0uwUZMk
— Iceland Cricket (@icelandcricket) January 7, 2026
৩ জানুয়ারি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর মূলত বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। একজন ক্রিকেটারকে যখন নিরাপত্তা দিতে পারছে না ভারত, তখন পুরো দলকে নিরাপত্তা কীভাবে দেবে—এই প্রশ্ন তুলেছেন অনেকেই। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটও ভারতে গিয়ে বাংলাদেশ দলের জন্য বিশ্বকাপ খেলা ঝুঁকিপূর্ণ মনে করছেন। আইসিসিকে পাঠানো মেইলের জবাবের পর ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের সভা হয়েছে। সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, প্রয়োজনে আইসিসিকে আবারও বোঝানো হবে।

ওয়ানডে ক্যারিয়ারে টানা দ্বিতীয়বারের মতো সিরিজসেরার পুরস্কার জিতেছেন নাহিদ রানা। পাকিস্তান সিরিজে তানজিদ হাসান তামিমের সঙ্গে এই পুরস্কার ভাগাভাগি করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে একাই সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। প্রথমবার এককভাবে সিরিজসেরা হওয়ার দিনে এই পেসারের সঙ্গী হয়েছে চ
৪০ মিনিট আগে
অনুমোদনহীন লিগে খেলার কারণে সম্প্রতি সামিত প্যাটেলকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিষেধাজ্ঞার কয়েক দিনের মধ্যেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। প্যাটেল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
তিন দশক ধরে শুধু দীর্ঘশ্বাস আর ব্যর্থতার গল্প লিখেছে উজবেকিস্তান। কখনো রেফারির ভুল সিদ্ধান্তে স্বপ্নভঙ্গ, কখনো টাইব্রেকারের স্নায়ুচাপে হার, আবার কখনো বিমান দুর্ঘটনায় এক প্রজন্মের ফুটবলারদের অকাল বিদায়—উজবেক ফুটবলের পরতে পরতে মিশে ছিল শুধু ট্র্যাজেডি। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে সেসব
২ ঘণ্টা আগে
আম্পায়ারের সঙ্গে ক্রিকেটারদের মনোমালিন্য নতুন কোনো ঘটনা নয়। প্রায়ই ক্রিকেটাররা তৎক্ষণাৎ হতাশা প্রকাশ করেন। কখনোবা আম্পায়ারদের দিকে তোলেন অভিযোগের আঙুল। একই কারণে এবার সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ককে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
৩ ঘণ্টা আগে