
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে আজ বিকেলে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেওয়ার পর সংগঠনের সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
বৈঠকে নেতারা তিনটি দাবি উত্থাপন করেন—সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।
সংগঠনের সভাপতি সেলিম খান অভিযোগ করেন, অপারেটরদের কাছ থেকে সিলিন্ডার কিনতেই তাঁদের ১ হাজার ৩০০ টাকার বেশি দিতে হচ্ছে। তাই ১২ কেজির একটি সিলিন্ডার দেড় হাজার টাকার কম দামে বিক্রি করা তাঁদের পক্ষে সম্ভব নয়।
বৈঠকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ তাঁদের আশ্বস্ত করেন, চলমান অভিযানের বিষয়ে তাঁরা প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং চার্জ বাড়াতে আইনগত পদক্ষেপ নেবেন।
নিরবচ্ছিন্ন সরবরাহের বিষয়ে জালাল আহমেদ বলেন, এলপিজি অপারেটরদের সংগঠন লোয়াব জানিয়েছে, জাহাজ সংকটের মধ্যেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে আগামী সপ্তাহের মধ্যে সরবরাহের সংকট কিছুটা স্বাভাবিক হতে পারে।
আর বাড়তি দামের বিষয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, জানুয়ারি মাসের জন্য নির্ধারিত ১ হাজার ৩০৬ টাকার বেশি দামে পণ্য বিক্রির কোনো যুক্তি তিনি দেখছেন না।

নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের আর্থিক লেনদেনের ধারা বদলে গেছে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে ইন্টারনেট ব্যাংকিংয়ে এ চিত্র স্পষ্ট হয়েছে। ওই সময় দেখা গেছে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমে দ্রুত বেড়েছে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার।
৯ মিনিট আগে
দেশে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের বিস্তার দ্রুত বাড়লেও প্রযুক্তিগত অন্তর্ভুক্তি এখনো অসম ও অসম্পূর্ণ রয়ে গেছে। ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও দক্ষতা, নিরাপত্তা সচেতনতা এবং সমান সুযোগ নিশ্চিত হয়নি—এমন চিত্রই উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’...
৩ ঘণ্টা আগে
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ এপ্রিল) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ।
৪ ঘণ্টা আগে
২০২৫ সালে দেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্যান্ড ওয়ালটনের পণ্য বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সাফল্য অর্জনে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক ও প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে গত বছর পণ্য বিক্রয় ও ব্যবসা সম্প্রসারণে
৫ ঘণ্টা আগে