দেশের বাজারে আবারও বৃদ্ধি পেয়েছে তেজাবী সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২২০ টাকা। সেই হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায় (১ ভরি = ১১.৬৬৪ গ্রাম)।
আজ সকালে বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ প্রতি গ্রাম সোনার নতুন বিক্রয়মূল্য:
২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত): প্রতি গ্রাম স্বর্ণালংকার ১৯ হাজার ২২০ টাকা (ভরি প্রতি প্রায় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা)।
২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত): প্রতি গ্রাম ১৮ হাজার ৩৫৫ টাকা (ভরি প্রতি প্রায় ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা)।
১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত): প্রতি গ্রাম ১৫ হাজার ৭৬৫ টাকা (ভরি প্রতি প্রায় ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা)।
সনাতন পদ্ধতির সোনা: প্রতি গ্রাম ১২ হাজার ৮৮০ টাকা (ভরি প্রতি প্রায় ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা)।
রুপার নতুন দর (ভ্যাটসহ)
সোনার পাশাপাশি রুপার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ রুপার দাম:
২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত): প্রতি গ্রাম রৌপ্যালংকার ৪০৫ টাকা (ভরি প্রতি প্রায় ৪ হাজার ৭২৪ টাকা)।
২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত): প্রতি গ্রাম ৩৯০ টাকা (ভরি প্রতি প্রায় ৪ হাজার ৫৪৯ টাকা)।
১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত): প্রতি গ্রাম ৩৩৫ টাকা (ভরি প্রতি প্রায় ৩ হাজার ৯০৭ টাকা)।
সনাতন পদ্ধতির রুপা: প্রতি গ্রাম ২৫০ টাকা (ভরি প্রতি প্রায় ২ হাজার ৯১৬ টাকা)।
অতিরিক্ত ভ্যাট নেওয়া যাবে না, প্রযোজ্য হবে মজুরি
বাজুসের বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি ক্রেতাকে পরিশোধ করতে হবে। তবে ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ (অদল-বদল) এবং পারচেজ (ক্রয়)-এর ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম অপরিবর্তিত থাকবে। পরবর্তী কোনো ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য তালিকা কার্যকর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যে কর কমানোর সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার এক মাসেও বাজারে তার প্রত্যাশিত প্রভাব দেখা যাচ্ছে না। চাল, পেঁয়াজ-রসুন, লবণ, চিনি, ভোজ্যতেলসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আবার দাম বেড়েছেও।
১১ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক। গত ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির রিটেইল ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ৩২৪ কোটি টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
১৭ ঘণ্টা আগে
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন রাজধানীর মিরপুর-২ এলাকায় নতুন একটি আউটলেট চালু করেছে। আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানা রোডে অবস্থিত প্রায় ৯ হাজার বর্গফুট আয়তনের আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি নিয়ে দেশের বৃহত্তম সুপার শপটির মোট আউটলেটের সংখ্যা...
১৭ ঘণ্টা আগে
প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী (২৯ ও ৩০ জুন) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মী, তাঁদের বাবা-মা, ভাই-বোন, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা এ কর্মসূচির আওতায় বিনা মূল্যে...
১৭ ঘণ্টা আগে