
ঠাকুরগাঁও শহরে একসময় ৬০০ থেকে ৭০০ জন সোনার কারিগর থাকলেও এখন সেই সংখ্যা ২০০ থেকে ২৫০ জনে নেমে এসেছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রায় দুই-তৃতীয়াংশ কারিগর কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। সংসার চালাতে না পেরে বাধ্য হয়ে অনেকে অটোরিকশা চালাচ্ছেন, রাজমিস্ত্রির জোগালি দিচ্ছেন কিংবা পানের দোকান বা সবজি বিক্রি

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা সোনার মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি।