
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন রাজধানীর মিরপুর-২ এলাকায় নতুন একটি আউটলেট চালু করেছে। আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানা রোডে অবস্থিত প্রায় ৯ হাজার বর্গফুট আয়তনের আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি নিয়ে দেশের বৃহত্তম সুপার শপটির মোট আউটলেটের সংখ্যা দাঁড়াল ৯৬১টিতে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব অপারেশনস সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অব অপারেশনস কারিন খান, জোনাল ম্যানেজার অব অপারেশনস মো. ফয়সাল হক, এরিয়া সেলস ম্যানেজার মো. নূরনবী বেপারী এবং সিনিয়র আউটলেট অপারেশন ম্যানেজার মোহাম্মদ আবু সুফিয়ানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নতুন আউটলেটের উদ্বোধন প্রসঙ্গে সাইফুল আলম রাসেল বলেন, ‘স্বপ্ন সব সময় গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক, নির্ভরযোগ্য ও মানসম্মত রিটেইল সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায় মিরপুর-২ এলাকায় নতুন এই আউটলেট চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকেরা আরও সহজে উন্নত মানের পণ্য ও সেবার সুবিধা পাবেন। ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় আমাদের রিটেইল নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের জন্য সর্বোত্তম কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।’
নতুন এই আউটলেটে গ্রাহকেরা নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য, তাজা ফলমূল ও সবজি, মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য, বেকারি আইটেম, ব্যক্তিগত পরিচর্যা সামগ্রী এবং গৃহস্থালির বিভিন্ন প্রয়োজনীয় পণ্য এক ছাদের নিচে সহজেই সংগ্রহ করতে পারবেন। আধুনিক স্টোর লে-আউট, শীততাপনিয়ন্ত্রিত পরিচ্ছন্ন পরিবেশ এবং গ্রাহকবান্ধব ও দ্রুত সেবার সমন্বয়ে আউটলেটটি একটি স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করবে।
আউটলেট উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিভিন্ন পণ্যে আকর্ষণীয় মূল্যছাড় ও বিশেষ অফারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বছরজুড়ে বিভিন্ন উৎসব ও বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে সাশ্রয়ী মূল্য এবং আকর্ষণীয় অফারের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত ও সাশ্রয়ী কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে স্বপ্ন।

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক। গত ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির রিটেইল ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ৩২৪ কোটি টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
১ ঘণ্টা আগে
প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী (২৯ ও ৩০ জুন) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মী, তাঁদের বাবা-মা, ভাই-বোন, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা এ কর্মসূচির আওতায় বিনা মূল্যে...
২ ঘণ্টা আগে
সৌদি আরবের নতুন জাতীয় এয়ারলাইনস সংস্থা রিয়াদ এয়ার আগামী ৭ আগস্ট থেকে ঢাকা-রিয়াদ রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে এ রুটের টিকিট বিক্রি শুরু করেছে এয়ারলাইনটি...
৪ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভারত-বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করার জন্য আমদানিনির্ভরতা হ্রাস ও রপ্তানি বৃদ্ধির জন্য সরকার ভারতের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) শুরুর উদ্যোগ নিয়েছে। জাতীয় সংসদে রংপুর-৩ আসনের সদস্য...
৫ ঘণ্টা আগে