
প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী (২৯ ও ৩০ জুন) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মী, তাঁদের বাবা-মা, ভাই-বোন, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা এ কর্মসূচির আওতায় বিনা মূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় থানার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এ ছাড়া এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এবং বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. জয়জিৎ চৌধুরী, এমবিবিএস (সিইউ), এমপিএইচ (অস্ট্রেলিয়া), এমজিপিএম (অস্ট্রেলিয়া) এবং ডা. আদনান জাওয়াদ, এমবিবিএস, এমএস (ইএনটি)। পাশাপাশি বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরাও ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন, নাক-কান-গলা, অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনার মাধ্যমে কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এটি এন. মোহাম্মদ গ্রুপের তৃতীয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এর আগে প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পগুলোর মাধ্যমে মোট প্রায় ৫ হাজার মানুষ বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন। এবারের দুই দিনব্যাপী ক্যাম্পে কর্মী ও তাঁদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় ৪ হাজার মানুষ স্বাস্থ্যসেবা পান।
এন. মোহাম্মদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের কর্মীদের কল্যাণ এবং তাদের পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের পাশে থেকে একটি সুস্থ, সচেতন ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করছে।
মানবিক ও কল্যাণমুখী এই উদ্যোগের মাধ্যমে এন. মোহাম্মদ গ্রুপ শুধু কর্মীদের স্বাস্থ্যসেবাই নিশ্চিত করছে না, বরং কর্মী ও পরিবারের প্রতি দীর্ঘমেয়াদি দায়বদ্ধতার একটি ইতিবাচক উদাহরণও স্থাপন করছে।

একটি অর্থনীতি তখনই পরিণত হয়, যখন সেখানে শুধু বড় শিল্পগোষ্ঠী নয়, নতুন উদ্যোক্তারাও নিয়মিত বড় হয়ে ওঠেন। কারণ, দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধির—অর্থাৎ অর্থনীতির উৎপাদন ও আকার বৃদ্ধির শক্তি আসে নতুন প্রতিষ্ঠান, নতুন প্রযুক্তি ও নতুন প্রতিযোগিতা থেকে।
৭ ঘণ্টা আগে
সস্তা শ্রম, তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ স্থান, প্রবাসী আয় ও শক্তিশালী অভ্যন্তরীণ ভোগ—এই চার শক্তির অর্থনৈতিক মডেল বাংলাদেশকে গত তিন দশকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের অর্থনীতিতে উন্নীত করেছে।
১ দিন আগে
সুপারস্টোর ব্র্যান্ড আগোরা লিমিটেডে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘আগোরা মাছের মেলা’। ‘আগোরা মাছের মেলা, পুষ্টিতে কাটুক সারাবেলা’—এই প্রতিপাদ্যে আয়োজিত মেলাটি চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।
১ দিন আগে
সাভারের আমিনবাজার এলাকায় অবস্থিত ‘মধুমতি মডেল টাউন’ প্রকল্পের সার্বিক উন্নয়ন, প্লট মালিকদের অধিকার সংরক্ষণ এবং একটি আধুনিক ও নিরাপদ আবাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘মধুমতি মডেল টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি এবং উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
২ দিন আগে