দাম

কলার হাটে ক্রেতার খরা, দাম না পেয়ে হতাশ চাষিরা
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা কলা চাষের জন্য বেশ উপযোগী। কলা চাষ একসময় অন্যান্য ফসলের তুলনায় লাভজনক ছিল। বর্তমানে কীটনাশক, সার ও শ্রমিকের খরচ বেশি। তাই লাভের মুখ দেখা তো দূরের কথা, পুঁজিই তোলা কঠিন হয়ে পড়েছে।

এক লাফে ৫৪৮২ টাকা বাড়ল সোনার দাম
দেশের বাজারে এক লাফে সোনার দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা, যা গতকাল ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

টানা পতনের পর এবার সোনার দাম ঊর্ধ্বমুখী, ভরিতে যত হলো
টানা কয়েক দফা কমানোর পর দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। আজ বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

ফের সোনার দামে বড় পতন, ভরিপ্রতি যত হলো
দুদিন পর ফের বড় দরপতন হলো সোনার দামে। আজ রোববার (২৫ অক্টোবর) দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৫০৮ টাকা, যা গত শুক্রবার ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। অর্থাৎ ভরিতে কমেছে ৩ হাজার ৬৭৪ টাকা।










