ঠাকুরগাঁওয়ের হরিপুরে নোনো নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মো. আনারুল (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গণাগাছি খেসুয়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনারুল আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (গোলাবাড়ি) গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে জাল নিয়ে নোনো নদীতে মাছ ধরতে যান আনারুল। নদীতে জাল ফেলার একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে ডুবে যান তিনি। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন।
খবর পেয়ে হরিপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আনারুলকে নদী থেকে উদ্ধার করে।
পরে তাঁকে দ্রুত হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।’

গাইবান্ধা পৌর শহরের পুরাতন বাজার এলাকায় পুলিশের গোয়েন্দা বাভাগ (ডিবি) অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে। আটক ওই ব্যক্তির নাম আমিনুল ইসলাম রায়হান (২৮)। তিনি গাইবান্ধা পৌর শহরের সবুজ পাড়ার আব্দুর রহমানের ছেলে।
২ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দে টাকা নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম ওরফে হীরা (৪০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি গোয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন। আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে গোয়ালন্দ উপজেলার রেলওয়ে স্টেশন এলাকার তোরাই মোড়ে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
১৩ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সদর উপজেলার নেংড়ির হাট এলাকার আবুল হোসেন ও বালিয়াডাঙ্গী উপজেলার অর্ণব ইসলাম। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে নিরব ইসলাম নামে এক কিশোর।
১৮ মিনিট আগে