
পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত মানুষের পরিচয় তুলে ধরা হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা? কেন তাদের ক্ষতিগ্রস্ত বলা হয়েছে? চলুন কোরআনের আয়াত থেকে জেনে নেওয়া যাক—
১. প্রতিশ্রুতি ভঙ্গকারী: পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যে সম্পর্ক বজায় রাখতে আল্লাহ আদেশ করেছেন, তা ছিন্ন করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে; তারাই ক্ষতিগ্রস্ত।’ (সুরা বাকারা: ২৭)
২. শিরককারী: শিরক মানবজাতির সবচেয়ে বড় অপরাধ। এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক স্থির করে, সে তো এক চরম ক্ষতির সম্মুখীন হয়।’ (সুরা নিসা: ১১৬)
৩. আল্লাহর আয়াত অস্বীকারকারী: আল্লাহ তাআলা বলেন, ‘আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারাই ক্ষতিগ্রস্ত।’ (সুরা আরাফ: ৯)
৪. পরকাল অস্বীকারকারী: পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ মিথ্যা মনে করেছে।’ (সুরা আনআম: ৩১)
৫. জাহান্নামের দিকে পরিবার ঠেলে দেওয়া ব্যক্তি: আল্লাহ তাআলা বলেন, ‘জেনে রেখো, প্রকৃত ক্ষতিগ্রস্ত তো তারাই, যারা কিয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার-পরিজনকে ক্ষতির মধ্যে ফেলবে।’ (সুরা জুমার: ১৫)
৬. সৎকর্ম ও সত্যের পথ থেকে বঞ্চিত ব্যক্তি: আল্লাহ তাআলা বলেন, ‘কালের শপথ! নিশ্চয়ই মানুষ চরম ক্ষতির মধ্যে রয়েছে। তবে তারা ছাড়া—যারা ইমান এনেছে, সৎকাজ করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও ধৈর্যের উপদেশ দিয়েছে।’ (সুরা আসর: ১-৩)
অর্থাৎ কোরআনের বিচারে প্রকৃত ক্ষতিগ্রস্ত সে নয়, যে দুনিয়ার ধন-সম্পদ বা সম্মান হারিয়েছে; বরং প্রকৃত ক্ষতিগ্রস্ত সে-ই, যে ইমান হারিয়েছে, আল্লাহর অবাধ্য হয়েছে, শিরকে লিপ্ত হয়েছে এবং পরকালকে অস্বীকার করেছে। পক্ষান্তরে অটল ইমান, সৎকর্ম, সত্যের দাওয়াত ও ধৈর্যের ওপর অবিচল থাকাই হলো প্রকৃত সফলতার পথ।

ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি মোবারক সময় রয়েছে, যখন আল্লাহ তাআলা বান্দার যেকোনো বৈধ দোয়া নিশ্চিতভাবে কবুল করেন। হাদিস শরিফে এই বিশেষ সময়টির ব্যাপারে অত্যন্ত...
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক আইন ও সমাজকল্যাণ সম্পাদক, আলেম লেখক, সংগঠক মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল এবং তাঁর রচিত নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ ঘণ্টা আগে
মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার, অর্থনৈতিক স্বস্তি এবং অধিকার নিশ্চিত হওয়ার মধ্যেই একটি দেশের প্রকৃত স্থিতি নিহিত। শাসকের হাতে রাষ্ট্রের ক্ষমতা যেমন আমানত, তেমনি জনগণের অধিকার নিশ্চিত করাও তার দায়িত্ব। শাসনব্যবস্থাকে ন্যায়বিচার ও আমানত হিসেবে বিবেচনা করেছে ইসলাম। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ
১৭ ঘণ্টা আগে
প্রশ্ন: অনেকেই জীবিত থাকা অবস্থায় মৃত্যু-পরবর্তী দাফনের জন্য স্থান বেছে নিতে চান। কেউ পারিবারিক কবরস্থানে বা নিজের মালিকানাধীন জমিতে নিজের কবরের জায়গা নির্দিষ্ট করে রাখেন, আবার কেউ সাধারণ কবরস্থানে আগে থেকেই জায়গা কিনে রাখতে চান কিংবা টাকা দিয়ে কিনে রাখার অসিয়ত করেন। ইসলামের দৃষ্টিতে জীবদ্দশায় এভাবে
১৮ ঘণ্টা আগে