
গাইবান্ধা পৌর শহরের পুরাতন বাজার এলাকায় পুলিশের গোয়েন্দা বাভাগ (ডিবি) অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে। আটক ওই ব্যক্তির নাম আমিনুল ইসলাম রায়হান (২৮)। তিনি গাইবান্ধা পৌর শহরের সবুজ পাড়ার আব্দুর রহমান ছেলে।
আজ শনিবার দুপুরে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল মোত্তালিব বলেন, ‘গতকাল শুক্রবার দিবাগত রাতে গাইবান্ধা শহরের পুরাতন বাজারে বিশেষ অভিযান চালিয়ে ওই কারবারিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। আদালতের মাধ্যমে আজ দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

নেত্রকোনার কলমাকান্দায় গাংধরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে একটি টেবিল ভেঙে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিদ্যালয়টির দোতলা ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় প্রায় তিন শ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
৩০ মিনিট আগে
কৃষক ও কর্মকর্তাদের সমন্বয়ে বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে জাহাঙ্গীর আলম খান বলেন, কৃষক যেন সেচের জন্য হয়রানির শিকার না হন এবং সময়মতো প্রয়োজনীয় সেবা পান, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। মাঠে গিয়ে কৃষকের কথা শুনতে হবে এবং তাঁদের সমস্যার দ্রুত সমাধান করতে হবে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী স্লিপার বাসের ধাক্কায় মরিয়ম খাতুন (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ১০ বছর বয়সী নাতনি ইস্পা গুরুতর আহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজন মারা গেছে। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা সম্পর্কে দাদা-নাতি ও নাতনি।
২ ঘণ্টা আগে