ঠাকুরগাঁও সদরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শনিবার দুপুরে উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ির হাট এলাকায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নেংড়ির হাট এলাকার মৃত দেবারু ইসলামের ছেলে আবুল হোসেন (৪৮), বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও জিয়াহাট এলাকার দেলওয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩)। গুরুতর আহত নিরব ইসলাম (১৬) ঠাকুরগাঁও সদরের চামেস্বরী এলাকার নুর আলমের ছেলে। অর্ণব ও নিরব সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিরব মোটরসাইকেল চালিয়ে মামাতো ভাই অর্ণবকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও শহর অভিমুখে যাচ্ছিল। এ সময় আবুল হোসেন রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। তখন মোটরসাইকেলটি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী অর্ণব মারা যায়। আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পথে আবুলের মৃত্যু হয়। মোটরসাইকেল চালক নিরবকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ওসি শাজাহান আলী বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিস্তা নিয়ে আমাদের টেকনিক্যাল কমিটি ইতিমধ্যে কাজ করেছে। আমরা বিভিন্ন দেশের কাছে পরামর্শ নিচ্ছি। ইনশাআল্লাহ অল্প কিছু দিনের ভেতরে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের কাজ পাইলট প্রকল্প হিসেবে শুরু করব।
৪ মিনিট আগে
পুলিশি হেফাজতে থাকা মো. আবু ছায়েদার (৩২) নামের এক আসামি ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে পালিয়ে গিয়েছিলেন। এক দিন পর গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার ফেরসাডাঙ্গী বাজার জামে মসজিদের কাছ থেকে তাঁকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পুলিশি হেফাজত থেকে পালানোর অভিযোগে মামলা হ
৯ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ছাত্রদলের দুই নেতাসহ তিনজনকে মারধর করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটক ব্যক্তিরা হলেন বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ছাদেক আলী এবং ফারুক মিয়া।
১০ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দরে ক্রাউন সিমেন্ট কারখানায় পুরোনো তেলের ট্যাংক কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে