
প্রচলিত ধারণাকে পাল্টে দিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিন দিন বাড়ছে অসময়ে তরমুজ চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও হয়েছে ভালো। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরাও। লাভজনক এই ফসল আবাদ করতে কৃষকদের উৎসাহিত করছেন কৃষি বিভাগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, তরমুজ সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চাষ করা হয়। তবে আধুনিক কৃষিপ্রযুক্তি ও পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে পীরগঞ্জে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত অসময়ে তরমুজ চাষ করছেন কৃষকেরা। গত বছর উপজেলায় প্রায় ১০০ একর জমিতে তরমুজ চাষ হয়েছিল। এবার তা বেড়ে প্রায় ১৫০ একরে দাঁড়িয়েছে।
সরেজমিনে উপজেলার দানাজপুরের গণেশ ফার্মসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, বিস্তীর্ণ জমিতে তরমুজের চাষ হয়েছে। ক্ষেতজুড়ে ফলন ধরা তরমুজ। পাইকারেরা ক্ষেত থেকেই তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। কৃষকেরাও ব্যস্ত ফলন সংগ্রহ ও বিক্রিতে।
গণেশ ফার্মে প্রায় ছয় বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন কৃষক আব্দুল কাদের। তিনি বলেন, এবার ফলন ভালো হয়েছে। পাইকারেরা ক্ষেত থেকেই তরমুজ কিনে নিচ্ছেন। বর্তমানে প্রতি কেজি তরমুজ প্রায় ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
চাষিরা জানান, এক বিঘা জমিতে তরমুজ চাষে খরচ হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। ফলন ও বাজারদর ভালো থাকলে এক বিঘা জমির তরমুজ এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বিক্রি করা যায়। চাষের প্রায় দুই মাসের মধ্যেই ফলন পাওয়া যায়। আবার ক্ষেত থেকেই পাইকারেরা তরমুজ কিনে নেওয়ায় বাজারজাতের ঝামেলাও কম।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান বলেন, পীরগঞ্জের মাটি ও আবহাওয়া তরমুজ চাষের উপযোগী। অসময়েও ভালো ফলন ও স্বাদ পাওয়া যাচ্ছে। এ কারণে কৃষকদের এ চাষে উৎসাহিত করা হচ্ছে। তবে অতিরিক্ত বৃষ্টিপাত হলে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
১৭ মিনিট আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
১৭ মিনিট আগে
সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযানে ৬৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সদৃশ মাদক উইনকেরেক্সসহ ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক করেছে এসআরবি। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
২০ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সীমান্তে প্রায় ১২ কোটি ২০ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। এসব ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে।
২৭ মিনিট আগে