
বিশ্ববাজারে জ্বালানিসংকটের লাগাম টানতে নিজেদের জরুরি কৌশলগত মজুত থেকে ইতিমধ্যে মোট ৩২৫ মিলিয়ন (৩২ কোটি ৫০ লাখ) ব্যারেল অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য বাজারে ছেড়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। গত মার্চ মাসে দেওয়া প্রতিশ্রুতির মোট ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ব্যারেল তেলের মধ্যে ৮০ শতাংশেরও বেশি ইতিমধ্যে ছাড় করা হলো।
আজ শনিবার আইইএ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এর ঠিক এক দিন আগেই শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ আইইএ-এর সঙ্গে সমন্বয় করে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে আরও ১০০ মিলিয়ন (১০ কোটি) ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল ছাড়ার ঘোষণা দেয়। মূলত মার্কিন-ইরান সংঘাতের জেরে বিশ্ববাজারে যে জ্বালানিসংকট দেখা দিয়েছে, তা প্রশমন করতেই এই জরুরি পদক্ষেপ।
তবে নতুন ঘোষিত এই ১০০ মিলিয়ন ব্যারেল তেল মার্চ মাসের নির্ধারিত ৪০ কোটি ব্যারেলের অংশ, নাকি তার অতিরিক্ত—সেটি জি-৭ দেশগুলোর পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে উৎপাদিত ডিজেল বিদেশে রপ্তানি বন্ধের হুমকি দেওয়ার পর বিশ্ববাজারে উদ্বেগের সৃষ্টি হয়। মূলত আমদানিনির্ভর ইউরোপকে তাদের নিজস্ব কৌশলগত মজুত ব্যবহারের জন্য চাপ দিতেই ওয়াশিংটন এই কৌশল নেয়। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বেশ চাপে পড়ে ইউরোপের দেশগুলোও।
বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহে সংকট মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার জবাবে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সীমিত করে দিয়েছে ইরান। পাশাপাশি মস্কোর আক্রমণের জবাবে ইউক্রেন কর্তৃক রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগারে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও বৈশ্বিক জ্বালানি বাজারকে চরম অস্থির করে তুলেছে।
আইইএ তাদের বিবৃতিতে জানায়, গত ১১ মার্চ ঘোষিত যৌথ পদক্ষেপের অংশ হিসেবে সংস্থাটির অন্তর্ভুক্ত সদস্য দেশগুলো থেকে এ পর্যন্ত প্রায় ৩২৫ মিলিয়ন ব্যারেল তেল বাজারে সরবরাহ করা হয়েছে, যা ৪০ কোটি ব্যারেল প্রতিশ্রুতির ৮০ শতাংশেরও বেশি।
সংস্থাটির বর্তমান ৩২টি সদস্য দেশের মধ্য থেকেই গত মার্চে এই বিশাল পরিমাণ জরুরি মজুত ছাড়ার যৌথ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আইইএয়ের এই সদস্য তালিকায় জি-৭ ভুক্ত সবকটি দেশ—যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে গতকাল শুক্রবার জি-৭ জোটের বৈঠকে আগামী চার মাসের মধ্যে যৌথভাবে ১০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সদস্য দেশগুলো নিজেদের মধ্যে জ্বালানি রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা না দেওয়ার বিষয়েও একমত হয়।

তরুণদের আর্থিকভাবে সচেতন ও সক্ষম করে তুলতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমঅ্যাকাডেমিয়া’র আওতায় সিটি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
ভোক্তাদের জন্য নতুন স্বাদের আইসক্রিম বাজারে এনেছে পোলার আইসক্রিম। ‘পিস্তা গ্লেজ’ নামের এই আইসক্রিমে ক্রিমি পিস্তাচিও, রোস্টেড পিস্তা ডাইস ও চকোলেট চিপসের সমন্বয় রাখা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগে
ধাঁধা, বুদ্ধির খেলা, মজার ফান গেম, তারকাদের উপস্থিতি ও জমজমাট নানা আয়োজন নিয়ে আবারও ফিরছে পারিবারিক রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকার সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানটির টানা চার সিজনের দর্শকপ্রিয়তার পর এবার শুরু হচ্ছে পঞ্চম সিজন।
৩ ঘণ্টা আগে
বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
১ দিন আগে