Ajker Patrika

সাতক্ষীরায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 
সাতক্ষীরায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আটক ফাতেমা খাতুন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযানে ৬৯৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সদৃশ মাদক উইনকেরেক্সসহ ফাতেমা খাতুন (৪৮) নামে এক নারীকে আটক করেছে এসআরবি।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

এ ঘটনায় আজ শনিবার এসআরবি-৬-এর পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে ফাতেমা খাতুন ও দক্ষিণ কুলিয়া গ্রামের জামাত আলীর ছেলে সাইফুল ইসলামকে আসামি করে থানায় মামলা করেছেন।

দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন জানান, এসআরবি বাদী হয়ে মামলা করেছে। আটক ফাতেমা খাতুনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত