
টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বরে জুলাই পদযাত্রা-পরবর্তী এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, `আমরা পরিবর্তনের জন্য রক্ত দিয়েছি। একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য ছাত্র-জনতা রক্ত দেয় নাই।'
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে এনসিপির সখীপুর উপজেলা শাখা। পথসভায় নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ে “এক দলের শাসন” ছিল এবং কেউ কথা বলতে পারত না; কথা বললেই গুম ও হয়রানির শিকার হতে হতো। তাঁর দাবি, বাংলাদেশকে আবারও “একদলীয় শাসনের” দিকে নেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, `সংসদেও আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না, আমরা জনসভায় কথা বলতে গেলেও ককটেল ফোটানো হয়।'
নাহিদ ইসলাম আরও বলেন, `এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন।'
জুলাই সনদ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ৩২টি দল মিলে দীর্ঘ ছয়-সাত মাস আলোচনা করে জুলাই সনদ তৈরি করেছিল এবং নির্বাচনে গণভোট হয়েছিল। তাঁর ভাষ্য, দেশের ৭০ শতাংশ মানুষ তাতে “হ্যাঁ” ভোট দিয়েছিল। তিনি অভিযোগ করেন, এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে পাল্টে গিয়ে সেই সংস্কার এবং জুলাই সনদকে অস্বীকৃতি জানিয়েছে, গণভোটকে অস্বীকৃতি জানিয়েছে।
কর্মসংস্থান ইস্যুতে নাহিদ ইসলাম বলেন, `বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল- দেড় বছরে তারা এক কোটি কর্মসংস্থান তৈরি করবে, কিন্তু চার মাস অতিবাহিত হয়েছে, কয়টি কর্মসংস্থান তৈরি হয়েছে?' তিনি আরও বলেন, সরকারের দেওয়া বাজেটেও কর্মসংস্থান নিয়ে কোনো রূপরেখা নেই।
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বর্তমান সরকার জুলাই সনদ থেকে গুমের অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, দুদকের অধ্যাদেশসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো রহিত করেছে-বাতিল করেছে। সরকার এগুলো সংশোধন করে আনার কথা বলছে, তবে তাঁদের সন্দেহ, সেগুলো বাতিল করে দিয়ে আবার ক্ষমতাকে নিজেদের মধ্যে কুক্ষিগত করতে চাচ্ছে এই সরকার। তাঁর দাবি, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।
আদানী ইস্যুতে সারজিস আলম বলেন, ভারতের আদানী কোম্পানিকে ক্যাপাসিটি চার্জের নামে বাংলাদেশ থেকে লুটপাট করতে দেওয়া হয়েছে। তিনি এ ধরনের প্রকল্প বাদ দিয়ে জনগণের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করে প্রতিটি ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
সীমান্ত ও সার্বভৌমত্ব প্রসঙ্গে সারজিস আলম বলেন, ভারতের পশ্চিমবঙ্গের “তথাকথিত মুখ্যমন্ত্রী” প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে ১০ হাজার পুশ-ইন করা হয়ে গেছে, আরও করার পরিকল্পনা আছে। তিনি একে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে উল্লেখ করেন। একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সীমান্ত সুরক্ষা জোরদার করতে হবে এবং সীমান্ত-সংলগ্ন এলাকাগুলোকে নাগরিকদের জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বিজিবিকে আরও শক্তিশালী করার কথাও বলেন।
সারজিস আলম বলেন, `বিএনপি ক্ষমতাসীন দল, কিন্তু তারা আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, তাদের ভালোটাকে আমরা যেমন ভালো বলব, সমালোচনা করার কোনো কাজ করলে আমরা কিন্তু তাদের বিন্দুমাত্র ছাড় দেব না।'
পথসভায় এনসিপির সখীপুর উপজেলা শাখার আহ্বায়ক ফরিদ সিকদার জিয়া, সদস্য সচিব ও সখীপুর পৌর নির্বাচনের মনোনীত প্রার্থী মাওলানা আনছার আলী বক্তব্য দেন। এ সময় জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সভাপতি মো. আল-আমিন, সেক্রেটারি মনিরুজ্জামানসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় দপ্তরের নবাগত পরিচালক এস এম মনিরুজ্জামান সোমবার যোগদান করে মঙ্গলবার সকালে ঢাকায় যান। কিন্তু আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁর যোগদানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বিএনপি পরিচয়ধারী একদল চিকিৎসক ও শিক্ষার্থী। নগরের ব্রাউন কম্পাউন্ড বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সামনে
১৪ মিনিট আগে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হন আরও পাঁচজন। আজ মঙ্গলবার (৭ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার বনখুর এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
টানা বৃষ্টিতে ভোলা পৌর এলাকাসহ সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, চরফ্যাশন ও মনপুরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। মনপুরার পাঁচ ইউনিয়নের গ্রাম, সড়ক, ফসলের মাঠ ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
৩৩ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) হারুনুর রশীদ, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলামকে আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।
৩৬ মিনিট আগে