
টাঙ্গাইলের সখীপুরে সড়কের মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়া ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন সখীপুর উপজেলার রাজনীতির মোড় এলাকার মিনহাজ উদ্দিন (২০), মানিকগঞ্জের ভগবান চর এলাকার সুমন আহমেদ (২০) ও ফরিদপুর সদর উপজেলার সবুজ মিয়া (২৩)।
আহত ব্যক্তিদের মধ্যে মিনহাজ ও সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে একটি লোভেড (ভারী যানবাহন বহনকারী ট্রাক) সখীপুর-সাগরদীঘি সড়কের বড়চওনা মোটের পুকুরপাড় এলাকায় দাঁড়ায়। এ সময় একটি ট্রাক ওই লোভেডের পাশে মাঝসড়কে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ একটি মোটরসাইকেল সখীপুর আসার পথে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অপর একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি জব্দ করেছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রংপুরের পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাদ্রাসার কেয়ারটেকারসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের রাজারামপুর (জয়পুর) এলাকায় এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত দুজন হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন। আজ রোববার বেলা ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
৩৩ মিনিট আগে
সুনামগঞ্জে হাওর ও ডোবা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামসংলগ্ন ডোবা থেকে এক নারী ও শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর গ্রামসংলগ্ন হাওর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৭ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে দলিল লেখকের সহকারী কেএম প্রিন্সকে আটক করেছে পুলিশ। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালকের মৌখিক অভিযোগে উপজেলা ভূমি অফিস থেকে তাঁকে আটক করা হয়।
৪১ মিনিট আগে