
টাঙ্গাইলের নাগরপুরে ধানখেতের আইল থেকে অঞ্জনা বেগম (৪২) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কাঠুরী গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অঞ্জনা বেগম (৪২) বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী।
অঞ্জনা বেগমের ছেলের বউ প্রিয়া আক্তার জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাবার বাড়ি বেকড়া গ্রামের উদ্দেশে নিজ বাড়ি থেকে বের হন অঞ্জনা বেগম। শুক্রবার সকাল ৮টার দিকে খবর পান কাঠুরী গ্রামের একটি ধানখেতের আইলে এক নারীর লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তাঁর শাশুড়ি মৃত অবস্থায় পড়ে আছেন।
নিহতের স্বামী মো. নজরুল ইসলাম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাজের জন্য বাইরে চলে যাই। বাড়ি ফিরে এসে ছেলেবউদের কাছে তাদের শাশুড়ি কোথায় গেছে জানতে চাইলে বলে বাপের বাড়ি গেছে। সকালে খবর পাই ধানখেতে পড়ে আছে।’
নিহত ওই নারীর বাবা গনি মিয়া বলেন, ‘আমার মেয়ে কাল বাড়িতে আসে নাই। সকালে তার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি।’
স্থানীয় বাসিন্দা বাহাদুর মিয়া বলেন, ‘সকাল ৭টার দিকে ধানখেতে পানি দেওয়ার জন্য শ্যালো মেশিনঘরে যাওয়ার সময় খেতের আইলে মহিলার লাশ পড়ে থাকতে দেখি। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানাই।’
নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

দিনাজপুরের ফুলবাড়ীতে শীতকালীন আগাম জাতের বিভিন্ন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার ফসলের মাঠ এখন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, মুলা, শসা, গাজর, পালং, বরবটিসহ নানা জাতের শাকসবজির গাছে ভরে উঠেছে। মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ার আশা করছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শেরেবাংলা নগরের আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৪ ঘণ্টা আগে
ক্যাম্পাসের নির্জন সড়ক, স্থানীয় বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় তারা সুযোগ পেলেই নারী শিক্ষার্থীদের সামনে করে অশালীন অঙ্গভঙ্গি, দেন শিস, ঘটে শ্লীলতাহানিরও ঘটনা। তবে ভয়, আত্মসম্মান এবং অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই অভিযোগ করতে পারছেন না। এতে নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন নারী শিক্ষার
৪ ঘণ্টা আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় গ্যাস সিলিন্ডারবাহী আটটি কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন নিহত এবং অন্তত ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রীতি গ্রুপের কারখানা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে