
মুক্তিপণ না পেয়ে টাঙ্গাইলের নাগরপুরে মো. শামিম (২৩) নামে এক কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিখোঁজের পাঁচ দিন পর মঙ্গলবার সকালে অভিযুক্ত ব্যক্তির বাড়ির পাশে মাটিচাপা দেওয়া অবস্থায় তাঁর বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে টাঙ্গাইলের নাগরপুরে তীব্র নদীভাঙন শুরু হয়েছে। সলিমাবাদ ইউনিয়নের পশ্চিমপাড়ায় প্রায় অর্ধশত বাড়িঘর, একটি মসজিদ, ফসলি জমি ও গাছপালা নদীতে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

টাঙ্গাইলের নাগরপুরে তীব্র লোডশেডিংয়ে নাকাল জনজীবন। প্রচণ্ড গরমের সময়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় মানুষ দুর্ভোগে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি কষ্টে পড়েছে।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর উচ্চবিদ্যালয়ের নলকূপের পানি পান করে কমপক্ষে ৩৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নলকূপের পানির বিষক্রিয়ায় এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।