
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সরকার বন্ধ থাকা দেশের সব কলকারখানা নতুন করে চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। টাঙ্গাইল কটন মিলও কোন প্রক্রিয়ায় চালু করা যায় তা খতিয়ে দেখছে।
আজ শনিবার সকালে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে বন্ধ থাকা টাঙ্গাইল কটন মিল কারখানা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারে বন্ধ মিল কারখানা চালুর কথা বলা হয়েছিল। জনগণ আমাদের ক্ষমতায় বসিয়েছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে বন্ধ কারখানা চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা দেশি-বিদেশি যে প্রক্রিয়ায় হোক এসব কারখানা আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ব্যবস্থাপনার কাজ শুরু করেছে। বিশেষ করে সোলারের বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার। যাতে দেশের ব্যবসায়ীরা এবং শিল্পপতিরা ইন্ডাস্ট্রিগুলো ঠিকমত চালাতে পারেন।
সকালে প্রতিমন্ত্রী টাঙ্গাইল কটন মিলে পৌঁছালে সেখানে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তাঁকে স্বাগত জানান টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় সেখানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ, বিটিএমসির সচিব ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসাইন, টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
২ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
২ ঘণ্টা আগে