
টাঙ্গাইলের সখীপুরে রুটি খাওয়ার সময় গলায় আটকে আনিকা জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের হলুদিয়া চালা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আনিকা জান্নাত হলুদিয়া চালা গ্রামের সিদ্দিক হোসেনের নাতনি এবং সখীপুর পৌরসভার সূর্যতরুণ আবাসিক শিক্ষাঙ্গনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবা প্রবাসে থাকায় আনিকা মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত। আজ সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি খাওয়ার সময় তার গলায় রুটির একটি খণ্ড আটকে যায়। একপর্যায়ে সে ছটফট করতে থাকলে স্বজনেরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আনিকাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম কবির বলেন, গলায় রুটির খণ্ড আটকে হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে।
আনিকার নানা সিদ্দিক হোসেন বলেন, ‘আমার নাতনি পড়ার সময় রুটি খাচ্ছিল। এভাবে সে মারা যাবে বিশ্বাস করতে পারছি না।’
সিদ্দিক হোসেন অভিযোগ করে বলেন, ‘হাসপাতালে আসার পথে সখীপুর তালতলা চত্বরে যানজট ছিল। যদি আরও দ্রুত হাসপাতালে আনতে পারতাম তাহলে হয়তো আমার নাতনিকে বাঁচানো যেত।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনাটি জেনেছি। মরদেহের সুরতহাল প্রস্তুতের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
১৪ মিনিট আগে
আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
২৭ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
৩১ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩৮ মিনিট আগে