
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির বিলুপ্তি ঘটবে। বিএনপি নেতা থাকে বিদেশে। তার দেশে আসার সৎ সাহস নেই। কারণ সে অপরাধী। আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত। খালেদা জিয়াও এতিমের টাকা আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত হয়েছে। তারা (বিএনপির নেতারা) মনে করেন নির্বাচন হওয়া উচিত নয়। কারণ, তারা নির্বাচন করতে পারবে না। বিদেশিরাও পর্দার অন্তরালে বিএনপিকে নির্বাচনে আসতে বলছে। তারা নির্বাচনে আসছে না। বাংলাদেশে মুসলিম লীগ বলে একটি দল ছিল। মুসলিম লীগ আজ বিলীন হয়ে গেছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির বিলুপ্তি ঘটবে।’
আজ বৃহস্পতিবার টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সকালে মধুপুরের সহকারী রিটার্নিং অফিসার ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীনের হাতে তাঁর মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামছুন্নাহার চাঁপা, মধুপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শোলাকুড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াকুব আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে স্বামীর কোদালের কোপে নুরহাবা (২৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী মো. সলিমকে (২৪) আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৭টার দিকে দোহাজারী সদর এলাকার উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
সাতক্ষীরার কালিগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানজিম হাসান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রাতে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল তানজিম। রাত আড়াইটার দিকে সে কাঁদতে থাকে। পরে মা-বাবা ঘুম থেকে ওঠে তার শরীরে সাপে কামড়ানোর ক্ষত দেখতে পান।
৯ মিনিট আগে
বহিরাগত দিয়ে এক্স-রে করানোর অভিযোগে ১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) দিলীপ কুমার শীলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
১৩ মিনিট আগে
নড়াইল সদর উপজেলায় ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় রবিউল শিকদার ওরফে রবি শিকদারকে (৩৭) ফাঁসির আদেশ ও তিন লক্ষ টাকা জরিমানা করেছেন আদালত। আজ বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক...
১৯ মিনিট আগে