
মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথনের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশক্তির নেতা সাজিদ আহমেদ মোল্লাকে সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় তার শাস্তির দাবিতে গতকাল শনিবার (১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কয়েকটি ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার সন্ধ্যায় ছাত্রশক্তির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে অব্যাহতির তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতিপ্রাপ্ত সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শাবিপ্রবি শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং নারীকে অবমাননা, ভিকটিম ব্লেমিং এবং ব্যক্তিগত তথ্য প্রকাশের মতো সাম্প্রতিক বিভিন্ন ঘটনার ধারাবাহিকতা। তাঁরা বলেন, এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা না নেওয়া হলে ক্যাম্পাসে নারীবিদ্বেষী পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শাবিপ্রবি শাখার সংগঠক নাজনীন লিজা বলেন, অভিযুক্ত নেতার মন্তব্য অত্যন্ত কুরুচিপূর্ণ ও নারীর প্রতি অবমাননাকর। তিনি বলেন, শুধু সাংগঠনিক পদ থেকে অব্যাহতি নয়, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন কর্মকাণ্ড করার সাহস না পায়।
মানববন্ধন থেকে বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত তদন্ত, আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
এর আগে বৃহস্পতিবার ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)’ নামের একটি ফেসবুক পেজে শাবিপ্রবি শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লার মেসেঞ্জার কথোপকথনের কিছু অংশ প্রকাশ করা হয়।
এ বিষয়ে সাজিদ আহমেদ মোল্লা বলেন, ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনার সঙ্গে তাঁকে জড়ানো হচ্ছে। তবে ছড়িয়ে পড়া স্ক্রিনশটটি তাঁর খালাতো ভাইয়ের সঙ্গে এক বছর আগের ব্যক্তিগত কথোপকথনের অংশ। তিনি দাবি করেন, সেটির সঙ্গে সাম্প্রতিক কোনো ঘটনার সম্পর্ক নেই।’ তিনি আরও বলেন, তাঁরা সমবয়সী হওয়ায় ব্যক্তিগতভাবে দুষ্টুমি করে বিভিন্ন কথা বলতেন। সেই কথোপকথনের একটি অংশ এখন সামনে আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি। শুধু একটি পুরোনো ব্যক্তিগত মেসেজের ভিত্তিতে তাঁকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সাজিদ।

নেত্রকোনার পূর্বধলায় বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী এক নারীকে হয়রানির অভিযোগে করা মামলায় রবিউল আওয়াল ওরফে রবিন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রবিন উপজেলার খলিশাউড় ইউনিয়ন পরিষদের একজন সদস্যের ছেলে।
২০ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনিশিয়ানের অভাবে ১৮ বছর ধরে এক্স-রে সেবা বন্ধ। দুটি এক্স-রে মেশিন থাকলেও রোগীদের বেসরকারি ক্লিনিক ও অন্য হাসপাতালে যেতে হচ্ছে। এতে উপকূলীয় এলাকার দরিদ্র রোগীদের চিকিৎসা ব্যয় ও দুর্ভোগ বাড়ছে।
২৭ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরের একটি ওষুধের দোকানে চুরি হওয়া ১৭ লাখ টাকা মূল্যের ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যসহ চুরি করা ওষুধ কেনার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপও উদ্ধার করা হয়েছে।
৩০ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে রাতভর পিটুনি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩১ মিনিট আগে