গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে মামলা করা হয়েছে ৭০টি।
আজ রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগে ২৪, ওয়ারীতে ৪৫, মতিঝিলে ৪০, তেজগাঁওয়ে ৭৯, মিরপুরে ১০১, গুলশানে ৪৪, উত্তরায় ৪৭ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জনকে ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তিনজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ২৩০ গ্রাম গাঁজা, ১৪ হাজার ১৪২টি ইয়াবা, ১৫৬ গ্রাম হেরোইন, ৩১টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও একটি পুরোনো ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন শেষে বাড়ি ফেরার পথে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চারজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২ আগস্ট) সকালে উপজেলার মইয়ার হাওরের রুয়ারকারা এলাকা থেকে বাকি দুজনের ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
২০ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের চতরাহাটের প্রায় ১০ একর সরকারি জমির বড় অংশ দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়ন ভূমি কার্যালয়ের তথ্য অনুযায়ী, কয়েক শ ব্যক্তি হাটের জমি দখল করে স্থাপনা নির্মাণ করায় হাটের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
২৪ মিনিট আগে
যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় অভিযান চালিয়ে বিজিবির পোশাক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও দেশীয় অস্ত্রসহ উজ্জ্বল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করে কোনো অপরাধ সংঘটনের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
৩৫ মিনিট আগে
রাজধানীর শনির আখড়ায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী সোলাইমান মিয়া (৪৩) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১টার দিকে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে