সিলেটের বিয়ানীবাজারে ট্রাকভর্তি ৪ শত বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনায় পৌর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আশরাফুল আলম সাকেলকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাকেল শ্রীধরা গ্রামের মৃত ছাইফুল আলমের ছেলে।
অভিযোগ ওঠে, গত ৮ জুন বিয়ানীবাজারে সরকারি নিলামে কেনা ২৪ লাখ টাকার চিনি গুদামে নিয়ে আসার পথে লুট করে নিয়ে যায় ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ১১ জনের নামে মামলা হয়। পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক-সহসভাপতির ফোনালাপ ভাইরাল হয়। সমালোচনার মুখে বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ৮০ বস্তা চিনি উদ্ধারের পাশাপাশি পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
১৬ জুন একই ঘটনায় বিয়ানীবাজারে উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। তাহমিদ ও সাকেল মামলার এজাহারভুক্ত আসামি না হলেও সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ ৫ দিন করে রিমান্ডে চায়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চিনি ছিনতাইয়ের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কল রেকর্ডে নাম প্রকাশিত হওয়ায় সন্দেহভাজন হিসেবে সাকেলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাহমিদ ও সাকেল দুজনকেই ৫ দিন করে রিমান্ডের আবেদন করা হবে। তাহমিদের আবেদন করা আছে, শুনানির তারিখ হয়নি। এক সঙ্গে দুটির শুনানি হতে পারে।
আরও পড়ুন–

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবার মান যাচাইয়ে ঝটিকা অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। দালালির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
২ মিনিট আগে
হিস্যা অনুযায়ী পদ্মা নদীতে যথেষ্ট পানি দিয়ে ভারত বাংলাদেশের বন্ধু হবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কুঠিপাড়া মহল্লায় পদ্মা নদী পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
৩ মিনিট আগে
রাজধানীর গুলশানে গাড়িচাপায় কাই নামের একটি পোষা কুকুরের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গাড়িটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কুকুরটির অভিভাবক ইপ্সা নাজিয়া আদিবার করা মামলার তদন্ত চলছে। তবে ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিলেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
৪ মিনিট আগে
বান্দরবান জেলার লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তারা গত রোববার (১১ অক্টোবর) লামার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়।
২৪ মিনিট আগে